1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০১ ফিলিস্তিনি নিহত

  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১.৫৬ এএম
  • ৯৪ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার (৩ জুলাই) মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫১ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই জরুরি ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন।

এদিকে, আল জাজিরার এক তদন্তে উঠে এসেছে, ১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের নির্দেশে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের ৮৩.৫ শতাংশ এলাকা ফিলিস্তিনিরা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় “গণহত্যামূলক অভিযান” চালানোর অভিযোগ তুলেছেন।

অপরদিকে হামাস জানিয়েছে, তারা গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির নতুন এক প্রস্তাব বিবেচনা করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৭ হাজার ১৩০ জন নিহত এবং ১ লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com