1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং

ওমরাহ পালনে যাওয়ার আগেই রিটার্ন টিকিট ক্রয় করতে হবে

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২.৩১ পিএম
  • ১০৫ Time View

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ পালনে যাওয়ার আগে প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই নতুন নিয়মটি বিশ্বের সব দেশ এবং সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। খালিজ টাইমস-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

গত সপ্তাহে সাঈদ ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামানো হয়। তাকে জানানো হয়, রিটার্ন টিকিট দেখাতে না পারলে বোর্ডিং পাস দেওয়া হবে না।

মিরান জানান, তার পরিকল্পনা ছিল মক্কায় কয়েকদিন থাকার পর সময় পেলে মদিনাতেও যাবেন, ফলে তিনি তাৎক্ষণিক ফেরার টিকিট কাটেননি।

মিরানের কথায়, তিনি যখন চেক-ইন কাউন্টারে পৌঁছান, তখন কাউন্টার বন্ধ হওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। এই অবস্থায় রিটার্ন টিকিট কাটতে তার প্রায় আধা ঘণ্টা সময় লাগে। এরপরই তাকে চেক-ইন দেওয়া হয়।

প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন যে, ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ এই নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।

তারা জোর দিয়ে বলছেন, সব ধরনের ভিসা নিয়ে আসা এবং বিশ্বের যেকোনো দেশের নাগরিকের জন্যই এখন রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com