1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬.৪৭ পিএম
  • ৭২ Time View

সৌদি আরব পবিত্র ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম জারি করেছে। এবার থেকে ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে। নতুন নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই সর্বোচ্চ তিন মাস বহাল থাকবে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস অবস্থান করতে পারবেন ওমরাহযাত্রী।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানান, গ্রীষ্মকালের শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা-মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের পুরো মৌসুমের তুলনায় বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com