1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

গ্রীষ্মে চুল ভালো রাখতে খান এই পাঁচ ফল

  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১.৪১ এএম
  • ২৩৩ Time View

গরমে চুলের ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রথমত অতিরিক্ত অতিবেগনি রশ্মি চুলের ক্ষতি করে, তা ছাড়া গরমে চুলের গোড়ায় ঘাম জমে তাতে ধুলো ময়লা লেগে মাথার ত্বকে নানারকম সংক্রমণও দেখা দেয়। ছত্রাক ও খুশকির সমস্যা যার মধ্যে অন্যতম। উভয় ক্ষেত্রেই চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার ভয় থাকে। চুল ভালো রাখার জন্য মাথার ত্বক পরিস্কার রাখা তো জরুরি। গ্রীষ্মের খর আবহাওয়ার সঙ্গে লড়াই করার জন্য চুলকে ভিতর থেকে পুষ্টি জোগানোও দরকার। চুলকে ভিতর থেকে পুষ্টি জোগাতে সাহায্য করতে গ্রীষ্মের পাঁচ ফল। যা বাজারে সহজেই পাওয়া যায়।

বেরি জাতীয় ফল

বিদেশে নানারকম বেরি জাতীয় ফল গ্রীষ্মে পাওয়া যায়। যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, আমলকী, জাম, ফলসা, করমচা ও র‌্যাস্পবেরি ইত্যাদি। এর প্রত্যেকটিতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা চুলের স্বাস্থ্যের জন্য ভাল।

আম

আমে রয়েছে ভিটামিন এ, সি ও ই। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম, ফোলেটও। প্রত্যেকটি উপাদানই স্বাস্থ্যকর চুল এবং চুলের বৃদ্ধির জন্য জরুরি। তাই গরমে আম খেলে চুল ভাল থাকবে।

পেঁপে

পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। এতে চুলের গোড়া মজবুত হয়। গরমের নানা সমস্যায় চুল চট করে নষ্ট হয়ে যায় না।

তরমুজ

তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি। চুলের স্বাস্থ্য ভাল রাখতে চুলের ভিতরের আর্দ্রতা বজায় রাখা সবার আগে দরকার। চুল শুষ্ক হলে চুল পড়ার সমস্যা হয়। চুল পাতলাও হয়ে যায়।

পেয়ারা

পেয়ারায় আছে ভিটামিন সি এবং আয়রন। ভিটামিন সি যেমন শরীরকে দূষণমুক্ত করে, তেমন আয়রন চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com