1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

  • আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১.৩৯ এএম
  • ১২৪ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়া ভাটার নিকট ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ (১৬) এবং তার ফার্মে দিনমজুর হিসেবে কর্মরত ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী কেউ না থাকলেও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ ও পলাশ রাস্তার পাশে অজ্ঞাত অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি ভ্যানে করে তাদেরকে আল-মদিনা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে এ দুর্ঘটনার ধরন নিয়ে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জন চলছে। অনেকে ধারণা করছেন, পেছন দিক থেকে দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহন ধাক্কা দিয়ে চলে গেছে। বিষয়টি রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে, কারণ মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতিই হয়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com