1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

পুরো আইপিএলে খেলতে পারবেন না সাকিব-লিটন-মোস্তাফিজ

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৩৫ পিএম
  • ২৪৪ Time View

দেশের ক্রিকেটারদের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি ইতোমধ্যে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের বিষয়টি জানিয়ে দিয়েছে বোর্ড।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইপিএলের আগামী মৌসুমে বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনজন ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবারই প্রথম বাংলাদেশের ৩জন ক্রিকেটার অংশ নিচ্ছে আইপিএলে।

এদিকে আইপিএল চলাকালীন ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। আবার মে মাসে আইপিএল চলাকালীন আয়ারল্যান্ড সফরে যাবে সাকিব-লিটনরা। তাই পুরো মৌসুম আইপিএলের দলগুলো পাবে না তাদের। যদিও এর আগে আন্তর্জাতিক সিরিজ চলাকালীন জাতীয় দল থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন সাকিব-মুস্তাফিজরা। তবে গেল বছর ক্রিকেটারদের পুরো মৌসুম খেলতে দেয়নি বিসিবি। আর এবারও একই পথে হাঁটবে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আইপিএলে ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজকে রেখে দেয় দিল্লি ক্যাপিটালস। এছাড়া নতুন করে নিলাম থেকে দল পান সাকিব ও লিটন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দেড় কোটি রুপিতে এবং লিটন দাসকে ৫০ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com