1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল ও দুই ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১২.০৩ পিএম
  • ২৮৫ Time View

বিজ্ঞাপনের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে এবং সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে ও পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল এবং মঈন ইকবাল। এছাড়াও রয়েছেন ব্যাংকটির পরিচালক ও সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুন (বিএইচ হারুন), পরিচালক শফিকুর রহমান, জামাল গুপ্ত আহমেদ, শায়লা শেলী খান, এএইচএম ফেরদৌস, নব গোপাল বণিক এবং প্রখ্যাত ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফাত।

ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আসামি করা হয়েছে এমডি এম. রিয়াজুল করিম, ডিএমডি সৈয়দ নওশের আলী, এসভিপি মোশফেক আলম খান এবং মাইন্ডট্রি লিমিটেডের এমডি ইকবাল আল মাহমুদকে।

জানা গেছে, ২০১১ সাল থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত এইচবিএম ইকবালের প্রত্যক্ষ নির্দেশনায় বিজ্ঞাপন প্রচারের আড়ালে ‘মাইন্ডট্রি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৩৮ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৪৪৪ টাকা অগ্রিম প্রদান করা হয়। দুদকের দাবি, এই বিশাল অঙ্কের অগ্রিম জমা ছিল প্রকৃতপক্ষে অর্থ আত্মসাতের একটি সুপরিকল্পিত কৌশল।

তদন্তে দেখা গেছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি বড় অংশ সমন্বয় দেখানো হলেও ৯৬ কোটি ৪১ লাখ টাকা এখনও অসমন্বয়কৃত এবং আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ২০২০ সালে মাত্র পাঁচটি কার্যাদেশের বিপরীতে ৮ কোটি ১৭ লাখ টাকা সরাসরি আত্মসাতের প্রমাণ মিলেছে। প্রতিটি টেলিভিশন চ্যানেলে ১০০ মিনিট বিজ্ঞাপন প্রচারের চুক্তি থাকলেও বাস্তবে প্রচার করা হয়েছে মাত্র ৫০ মিনিট। মোট ২ হাজার ৪০০ মিনিট প্রচারের কথা বলে নথিপত্রে পুরো কাজ সম্পন্ন দেখানো হয়, কিন্তু বাস্তবে ১ হাজার ২০০ মিনিট প্রচার করে বাকি অর্ধেক অর্থ আত্মসাৎ করা হয়। ভাউচার পর্যালোচনা করে দেখা যায়, ৫টি কার্যাদেশের বিপরীতে প্রকৃত খরচ হয়েছে মাত্র ১ কোটি ৮ লাখ টাকা, অথচ বিল তোলা হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকার বেশি।

দুদক জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে জনগনের আমানতের টাকা লুটপাটের এই প্রক্রিয়ায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com