1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

রপ্তানি কার্যক্রম ডিজিটাল করতে নতুন নির্দেশনা জারি

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১০.০৭ পিএম
  • ২৬০ Time View

রপ্তানি কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকের মাধ্যমে রপ্তানি সংক্রান্ত কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন করা যাবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ডকুমেন্টারি কালেকশন ব্যবস্থার আওতায় এখন থেকে রপ্তানি ডকুমেন্ট অনলাইনে জমা ও প্রক্রিয়াকরণ করা যাবে। এই উদ্যোগের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স ব্যবস্থাকে আধুনিক করা এবং রপ্তানি কার্যক্রম দ্রুততর করাই মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের চলমান ডিজিটাল কার্যক্রমের সঙ্গে রপ্তানি প্রক্রিয়াকে সমন্বয় করা হবে।

সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে ইউনিফর্ম রুলস ফর কালেকশন এবং এর ইলেকট্রনিক প্রেজেন্টেশন সংক্রান্ত সম্পূরক ই-ইউআরসি অনুযায়ী ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট ও ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স—উভয় ক্ষেত্রেই নিরাপদ ব্যাংক-টু-ব্যাংক ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে রপ্তানি ডকুমেন্ট প্রক্রিয়াকরণ করতে পারবে।

ইলেকট্রনিক প্রক্রিয়াকরণ স্থানীয় ও বিদেশি ব্যাংকের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পন্ন হবে। এ ক্ষেত্রে ডকুমেন্ট ফরম্যাট ও উপস্থাপনের স্থান নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে বিক্রয় চুক্তিতে উল্লেখ থাকতে হবে যে ডকুমেন্টারি কালেকশন ই-ইউআরসি কাঠামোর আওতায় ইলেকট্রনিকভাবে পরিচালিত হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, যেখানে ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস আইনগতভাবে গ্রহণযোগ্য, সেখানে সব ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে উপস্থাপন করা যাবে। তবে এ ধরনের রেকর্ডস গ্রহণযোগ্য না হলে টাইটেল ও হস্তান্তরযোগ্য ডকুমেন্ট ম্যানুয়াল পদ্ধতিতে পাঠাতে হবে, যদিও অন্যান্য নথি ইলেকট্রনিকভাবে পাঠানো যাবে। প্রয়োজনে ব্যাংকগুলো প্রত্যয়ন করা ইলেকট্রনিক কপিও সরবরাহ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক স্বীকৃত ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সাউন্ড অ্যান্ডোর্সমেন্ট সার্টিফিকেট অথবা সুইফট বার্তার মাধ্যমে টাইটেল ডকুমেন্টের ডিজিটাল অ্যান্ডোর্সমেন্টের অনুমতিও দেওয়া হয়েছে। এডি ব্যাংকগুলোকে নিরাপদ ট্রান্সমিশন, সঠিক রেকর্ড সংরক্ষণ এবং ডিজিটাল স্বাক্ষর যাচাই নিশ্চিত করতে হবে।

এডি ব্যাংকগুলো পর্যায়ক্রমিক ও ঝুঁকিভিত্তিক পদ্ধতিতে পাইলট প্রকল্প হিসেবে এ ব্যবস্থা চালু করতে পারবে। পাইলট কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংককে তা অবহিত করতে হবে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ রপ্তানি কার্যক্রমে দক্ষতা বাড়াবে এবং বাংলাদেশকে আরও ডিজিটাল ও নিরাপদ ট্রেড ফাইন্যান্স ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com