শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি(এম)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ Time View

আজ ৪ জানুয়ারি ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স কর্তৃক অপহরণের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জাতিসংঘ সনদ ও কোন আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ভেনেজুয়েলায় নির্মম আক্রমণ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করা হয়েছে। অপহরণ করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে। বর্তমানে তাদের আমেরিকায় নিয়ে গিয়ে কারাবন্দী করা হয়েছে।

নেতৃদ্বয় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী আক্রমণের দস্যুবৃত্তির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্য থেকেই এই আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের মাধ্যমে তারা মাদুরো সরকারকে উচ্ছেদ করে মার্কিন অনুগত পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করতে চায়।

নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলা বন্ধ করা এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। নেতৃবৃন্দ জাতিসংঘের মহাসচিব ও বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং বিশ্বের শান্তি প্রিয় স্বাধীনতাকামী মানুষদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS