1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ সিং

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১২.১৬ পিএম
  • ৩৯৪ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত এক খবরে বলা হয়েছে,  বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তার আসার কথা রয়েছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, রাজনাথ সিং দিল্লির চাণক্যপুরীর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আসবেন এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোকপুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করবেন।

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন এবং তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও তুলে দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই সফরকে ভারতে অনেক পর্যবেক্ষকই ব্যাখ্যা করেছেন এভাবে, ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা আঁচ করছে এবং তার আগে খালেদা জিয়ার জানাজার সুযোগটিকে কাজে লাগিয়ে এবং বিএনপির প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে দলটির সঙ্গে সম্পর্ক সহজ ও স্বাভাবিক করে তুলতে চাইছে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com