1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯.৪১ পিএম
  • ৮১ Time View

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য। পুরস্কারের অর্ধেক পেলেন ইওয়েল মোকিয়র।

সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

মোকিয়রের জন্ম ১৯৪৬ সালে নেদারল্যান্ডসে। ১৯৭৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক।

আগিয়োঁর জন্ম ১৯৫৬ সালে ফ্রান্সের প্যারিসে। ১৯৮৭ সালে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক।

হাউইটের জন্ম ১৯৪৬ সালে কানাডায়। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক।

পুরস্কারের এক কোটি ১০ লাখ ক্রোনারের অর্ধেক নেবেন মোকিয়র। বাকি অর্ধেক ভাগ করে নেবেন আগিয়োঁ ও হাউইট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com