রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবী- যাত্রী কল্যাণ সমিতি সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা: মানবজাতির ভবিষ্যৎ আরও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার মাধবপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার সক্রিয় অসাধু চক্র

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি

স ম জিয়াউর রহমান
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, লোহাগাড়া উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় গতকাল ৯ ফেব্রুয়ারি, সোমবার, বিকাল ৩ টায় লোহাগাড়া উপজেলাধীন চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়ন-সংরক্ষণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স. ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন। উদ্বোধক ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আমিন, আরবি বিভাগের সহকারী অধ্যাপক ওলিউল ইসলাম, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সহকারী মৌলভী আবদুল হামিদ, জাবেদ হোসেন, হাদিস বিভাগের প্রভাষক কফিল উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক আবদুল হাফিজ ফারুকী, মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উদ্দিন, জালাল উদ্দিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, আলী আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ ফারুক হোছাইন বলেন, দুইশত বছরের প্রাচীন চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসায় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে ফুলের চারা রোপণ-বিতরণ কর্মসূচি পালন করে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ইতিহাসের একটি মাইলফলক সৃষ্টি করেছে। এই মাদরাসা চট্টগ্রামের একটি প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং যা পাহাড়বেষ্টিত নান্দনিক পরিবেশে অবস্থিত। এখানে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফুলের চারা ও খেজুর গাছের চারা বিতরণ করে একটি প্রশংসনীয় কাজ দেখিয়েছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS