1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

সেমিফাইনালে অস্ট্রেলিয়া-আফগানদের যে সমীকরণ

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১৯ পিএম
  • ১১১ Time View

বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। দুই ইনিংসে ৬২.৫ ওভার খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে করাচিতে। এরপর খেলা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে স্টিভেন স্মিথের দল। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখে দলটি।

সমান তিন ম্যাচে আফগানদের পয়েন্ট তিন। এক ম্যাচ বাকি থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা যদি হারে তাহলে দুই দলের ভাগ্য নির্ধারণ হবে নেট রানরেটে।

তাতে ২.১৪০ রানরেট নিয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আফগানদের রানরেট-০.৯৯০। শেষ ম্যাচে ইংলিশদের কাছে যদি খুব বড় ব্যবধানে হারে তাহলে তখন আফগানদের মুখে হাসি ফুটতে পারে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে আফগানিস্তান ২৭৩ রান করে। তাড়া করতে নেমে ১২.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। চালকের আসনে থাকলেও প্রকৃতি সেটা চায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com