1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সেমিফাইনালে অস্ট্রেলিয়া-আফগানদের যে সমীকরণ

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১৯ পিএম
  • ৮৯ Time View

বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। দুই ইনিংসে ৬২.৫ ওভার খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে করাচিতে। এরপর খেলা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে স্টিভেন স্মিথের দল। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখে দলটি।

সমান তিন ম্যাচে আফগানদের পয়েন্ট তিন। এক ম্যাচ বাকি থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রোটিয়ারা যদি হারে তাহলে দুই দলের ভাগ্য নির্ধারণ হবে নেট রানরেটে।

তাতে ২.১৪০ রানরেট নিয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আফগানদের রানরেট-০.৯৯০। শেষ ম্যাচে ইংলিশদের কাছে যদি খুব বড় ব্যবধানে হারে তাহলে তখন আফগানদের মুখে হাসি ফুটতে পারে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে আফগানিস্তান ২৭৩ রান করে। তাড়া করতে নেমে ১২.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। চালকের আসনে থাকলেও প্রকৃতি সেটা চায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com