1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬.০৩ পিএম
  • ৫৩ Time View

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬: বাংলাদেশ পুলিশের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে চলাচল আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করতে বিশেষ মোটরসাইকেল ঋণ সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড র‍্যানকন সুজুকির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যদের পছন্দের মোটরসাইকেল কেনা হবে আরও সহজ ও সাশ্রয়ী।

সম্প্রতি আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং র‍্যানকন সুজুকির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব হাবিব ইফতেখার আলম।

এই বিজনেস পার্টনারশিপের আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আকর্ষণীয় শর্তে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য বিশেষ ঋণ সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, ৯ শতাংশ সুদের হার এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেও এ সুবিধা গ্রহণ করা যাবে।

বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশের মানুষের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত প্রয়োজন, যাতায়াতের সুবিধা এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই পুলিশ সদস্যদের জন্য বিশেষায়িত ও সময়োপযোগী এই অর্থায়ন সুবিধা নিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক। নিজস্ব প্রয়োজন কিংবা পেশাগত যাতায়াত—উভয় ক্ষেত্রেই মোটরসাইকেল কেনার স্বপ্ন পূরণে উদ্যোগটি পুলিশ সদস্যদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণে প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা ও আধুনিক ব্যাংকিং সমাধান প্রদানে কাজ করে যাচ্ছে। র‍্যানকন সুজুকির সঙ্গে এই অংশীদারত্ব সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পুলিশ সদস্যদের জন্য মোটরসাইকেল কেনার আর্থিক সক্ষমতা ও সুযোগ বাড়বে, অন্যদিকে নির্ভরযোগ্য ব্র্যান্ডের সঙ্গে ব্যাংকিং সেবার সমন্বয়ে তৈরি হবে আরও সহজ ও গ্রাহকবান্ধব অভিজ্ঞতা।

কৌশলগত বিজনেস পার্টনারশিপ, উদ্ভাবনী অর্থায়ন এবং গ্রাহকের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশের সদস্যদের আর্থিক কল্যাণে অবদান রাখতে এবং তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com