বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ভৈরবে ফল মার্কেট কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ফল মার্কেটে কিশোর গ্যাংয়ের হামলা ও কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে ফল ব্যবসায়ী মালিক সমিতি ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। এতে অন্তত তিন শতাধিক ফল ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যনার হাতে অংশ নেয়। 

এসময় বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

জানাগেছে, গতকাল সকালে শহরের সিলেট বাসস্ট্যান্ড এলাকার ফল মার্কেটে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালায় কিশোর গ্যায়ের সদস্যরা। এসময় তৌফিক নামে এক কর্মচারীকে বেধরক মারপিট করে তুলে নিয়ে যাবার চেষ্টা চালায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তৌফিককে স্থানীয় ব্যবসায়ীরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS