1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

সোশ্যাল মিডিয়া থেকে ৯,৫৯৮টি লিংক অপসারণ হয়েছে

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৫৪ পিএম
  • ২৩৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উস্কানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯৫৯৮টি লিংক অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পলক জানান, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অন্তর্ভুক্ত নয়। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতী সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উস্কানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিটিসিএল-এর গ্রাহকসেবায় মানবৃদ্ধির জন্য বিটিসিএল সব সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিসিএল-এর একক অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ টেলিসেবা চালু করা হয়েছে। ফলে গ্রাহক ঘরে বসেই বিটিসিএল-এর সেবা গ্রহণ এবং নতুন সংযোগ পেতে পারেন ও অভিযোগ করতে পারেন।

তিনি আরও জানান, বিটিসিএল’র অফিসে গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে যেখানে গ্রাহক সব ধরনের সেবা পেয়ে থাকেন। পাশাপাশি বিটিসিএলে কল সেন্টার ১৬৪০২ চালু করা হয়েছে। এসব সেবা বেগমগঞ্জের বিটিসিএল গ্রাহকরাও উপভোগ করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com