1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

কখনোই কোনো কিছুকে না বলা ঠিক না

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৫.০৪ পিএম
  • ৩০৩ Time View

ক্রিকেটে সক্রিয় থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। ম্যাশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে সাংসদ হয়েছিলেন, এবারও নির্বাচিত হয়েছেন তিনি। সাকিব এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে এমপি হয়েছেন। তাদের মতো আরেক টাইগার ক্রিকেটার তামিম ইকবালকেও অদূর ভবিষ্যতে রাজনীতিতে দেখা যেতে পারে।

শুরু হয়েছে বিপিএল উত্তেজনা। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে খেলা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পূবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (পিকেএসপি) অনুশীলন করছে তামিমের দল ফরচুন বরিশাল। সেখানেই বৃহস্পতিবার সংবাদমাধ্যমে কথা বলেন তামিম।

সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, তিনিও কি মাশরাফী-সাকিবের মতো রাজনীতিতে আসবেন কি না। জবাবটা একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেন বাংলাদেশ ওপেনার। তিনি বলেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি না বললাম। পরে দেখা গেলো ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি না বলেছিলাম।’

ড্যাশিং ওপেনার যোগ করেন, ‘কখনোই কোনো কিছুকে না বলা ঠিক না। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।’

শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপ খেলা হয়নি তামিমের। শুরু হচ্ছে বিপিএল। তার আগে কি পুরো প্রস্তুত এ ওপেনার? তামিম বলেন, ‘পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com