1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

ভোলায় সরিষার ফলনে কৃষকের সাফল্য

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.১৭ পিএম
  • ২১৫ Time View

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি: ভোলা জেকায় উচ্চ ফলনশীল সরিষা আবাদ করেছে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় জেলার ৭ উপজেলায় এবার লক্ষ মাত্রার চেয়ে বেশি ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরিষা বিক্রি করে ভালো দাম আশা করছেন কৃষকরা।

প্রণোদনাসহ কারিগরি প্রশিক্ষণ এবং অধিক মুনাফা লাভ করবে বলে মনে করছেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। সরিষা চাষে বাম্পার ফলনের আশা কৃষকের ভোলার দিগন্ত বিস্তৃত হলুদে ছেয়ে গেছে কৃষকের ফসলের মাঠ। মাঘের হিমেল হাওয়ায় দোল খাচ্ছে সরিষা ক্ষেত মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষার মাঠ। বাম্পার ফলনের আশায় কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

ভোলা জেলার ৭ উপজেলায় বারি ১৪, বারি ১৬, বারি ১৮ ও বীনা ৪, বীনা ৯ সরিষার আবাদ বেশি হয়েছে। শীতের প্রোকপ বেশি থাকায় ক্ষেত গুলোতে এখন পর্যন্ত পোঁকার আক্রমণ দেখা যায়নি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’ উদ্ভাবিত অধিক ফলনশীল (উফশী) সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে। উন্নত জাতের সরিষা ৫৫-৬০ দিনে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে ফলন হয় প্রায় দেড় হাজার কেজি। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো ধান আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। স্থানীয় কৃষকরা জানান, সরিষা চাষে ৩ মাসের মধ্যে লাভবান কৃষক। কৃষি অফিস থেকে সার, কিটনাশক,বীজ পেলে সরিষার আবাদ আরো বৃদ্ধি পাবে। সরকারিভাবে সরিষা ক্রয়ের দাবি চাষীদের। তবে সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে। সরিষা চাষ আরো ব্যাপক বৃদ্ধি পেলে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে অর্থনৈতিক ভাবেও লাভবান হতে পারে কৃষক। সরকারের কাছে কৃষি প্রণোদনার আরো বৃদ্ধির দাবির চাষিদের।

কৃষি উপসহকারী কর্মকর্তা মো. হোসেন জানান, কৃষকদের সার্বক্ষণিক পাশে থেকে সার,কীটনাশক, বীজ ও পরামর্শ দিয়ে সহায়তা করে থাকি। ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারিসুল কবির জানান, ভোলার জেলার কয়েক হাজার কৃষককে প্রণোদনাসহ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ বছর ভোলা জেলায় ৯ হাজার ২৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ফলন ভালো হলে ১৬ হাজার ৬ শত মেট্রিক টন সরিষা উৎপাদন হবে। যার বাজার মূল্য ১শত ২৫ কোটি টাকা বলে জানান এই কৃষিবিদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com