1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২৫ এএম
  • ১০ Time View

বরিশাল অফিস: ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সবুজায়নের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোছাঃ ফরিদা সুলতানা বলেন, ডেঙ্গু এখন শুধু মৌসুমি সমস্যা নয়, এটি একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ শিক্ষার্থীরা সচেতন হলে সেই সচেতনতা পরিবার ও সমাজের অন্যান্য স্তরেও ছড়িয়ে পড়ে।

তিনি  বলেন,একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি একজন শিক্ষার্থীর নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার শিক্ষা দিতে হবে। আমরা চাই, শিক্ষার্থীরা ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হোক এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার সংস্কৃতি গড়ে তুলুক।

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন,বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী দৃশ্যমান। তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু ডাস্টবিন বা গাছের চারা বিতরণ নয়; বরং একটি সচেতন প্রজন্ম গড়ে তোলা, যারা পরিচ্ছন্নতা বজায় রাখবে, পরিবেশ রক্ষা করবে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় বরিশাল সদর উপজেলার ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদরাসা, ২টি মহাবিদ্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদে মোট ২০০টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচটি করে গাছের চারা প্রদান করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে পারে।

ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com