মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

দারুণ এক জয়ে বছর শেষ করল সউদী ক্লাব আল নাসের। আর দারুণ গোলে তাতে অবদান রাখলেন দুর্দান্ত ফর্মে থাকা দলের মূল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

গতকাল শনিবার রাতে সৌদি প্রো লিগের খেলায় কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল তাওয়ানের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ইনজুরি সময়ে গোল করেছেন রোনালদো। ৫ গোলের এই রোমাঞ্চকর লড়াইয়ে ৪-১ গোলে জিতেছে তার দল আল নাসর। রোনালদো ছাড়া আল নাসরের হয়ে গোল করেছেন মার্সেলো ব্রোজোভিক, আইমেরিক লাপর্তে ও ওটাভিয়া।

রুতেই আশরাফ এল মাহদিওইয়ের গোলে আল-তাউন এগিয়ে যায়। ২৬ তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে সমতায় ফেরে নাসের। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির একে একে আয়মারিক লাপোর্তে, ওতাভিও ও রোনালদো গোল করলে বড় জয় নিশ্চিত হয় নাসেরের।

গোলের জন্য রোনালদোকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৯২ তম মিনিট পর্যন্ত। হেড থেকে লীগে নিজের ২০তম গোলটি করেন রোনালদো। যদিও এর আগে গোলের একটি সুবর্ণ সুযোগ হারিয়েছেন এই পর্তুগিজ মহতারকা। ৫৫ মিনিটে সতীর্থের বাড়ানো লং বলে ডি-বক্সে ঢুকে রোনালদো গোলরক্ষককে একা পেয়েও যে জোরাল শট নেন, তা গোলপোস্টের ওপর দিয়ে যায়।

এই জয়ে লীগ শিরোপা জেতার স্বপ্ন এখনো টিকে রইলো রোনালদো-মানেদের । যদিও ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই আছে দলটি। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে এখনো ৭ পয়েন্ট পিছিয়ে নাসের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS