1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

গাইবান্ধায় গরু চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ৩১১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা চারটি গরু ও পরিবহনের কাছে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম সজীব, রাজশাহী জেলার কাশিডাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদের ছেলে বিজয় ইসলাম ওরফে পিচ্চি বাবু, অপর দুই সদস্য সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম ও আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ।

পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ‘গতকাল মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে চোরাই গরু ট্রাকে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ট্রাকে ওঠানোর সময় চারটি চোরাই গরু ও আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ চোর চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে আসছিল। গরুগুলোর মালিক না পাওয়ায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com