1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

টানা তিন জয়ে টেবিলের তলানি থেকে তিনে কুমিল্লা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৫.৫৫ পিএম
  • ২২৫ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে শুরুর তিনটি ম্যাচই হেরে বসে বর্তমান চ্যাম্পিয়ন ও আসরের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই দলটিকে নিয়ে যখন সবাই আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তখনই ধ্বংসস্তুপ থেকে জেগে উঠল তারা। এরপর টানা তিন জয়ে সেই কুমিল্লা এখন টেবিলের তৃতীয় স্থানে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা ৩৩ রানে হারায় ঢাকা ডমিনেটর্সকে।

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার, ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল, এরপরই ইমরুল কায়েস, লিটন দাসের কুমিল্লা। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের কাছে বরিশাল না হারলে তিনেই থাকবে কুমিল্লা।

১৮৫ রানের বড় টার্গেটে ব্যাটিং করতে নামা ঢাকা শেষের দিকে জ্বলে উঠলেও শেষ পর্যন্ত জেতা হয়নি। অধিনায়ক নাসির হোসেন (৪৫ বলে ৬৬*) ও আরিফুল হক (১৭ বলে ২৪*) পঞ্চম উইকেটে ৪১ বলে ৬৬ রান তুললেও তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। কেননা শেষ ২৪ বলে তাদের প্রয়োজন পড়ে ৮২ রান!

এর আগে পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে লণ্ডভণ্ড হয় ঢাকার বোলিং অ্যাটাক। ১৮ বলে হাফসেঞ্চুরি করা এই ক্রিকেটার ২৪ বলে ৬৪ রান করে আউট হয়ে যান। আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৫৫ ও ইমরুল কায়েস ২৬ বলে ৩৩ রান করেন। ম্যাচসেরা হন খুশদিল শাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com