বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণ, রাফিদ পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পরিবেশ দূষণের অভিযোগে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পৌর এলাকার ভিমরুল্লাই এলাকায় অবস্থিত রাফিদ পোল্ট্রি ফার্ম ও হ্যাচারিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ আলাউদ্দীন আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের সদস্যরা।

অভিযানকালে মাথাভাঙ্গা নদীর তীর ও নদীর ভেতরে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। এতে ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় রাফিদ পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের সব আবর্জনা পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, এ ধরনের বর্জ্য ফেলা নদীর পানিদূষণ বাড়িয়ে দেয় এবং মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS