1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীর

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১১.৩৮ পিএম
  • ২৩৬ Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অকালেই ঝরে গেল একটি তাজা প্রাণ, নিভে গেল একটি সম্ভাবনাময় জীবনের সব স্বপ্ন।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজার এলাকায় অবস্থিত সাফিয়াতুল উম্মাহ হিফয মাদ্রাসায় এই করুণ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. আলিফ ইসলাম। তিনি ওই মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় তানহা হেলথ কেয়ার নেওয়া হয়। তবে সেখানে ভর্তি না নিয়ে তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলিফ ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কৌচাকুড়ি গ্রামের মো. সহিদ সাহামের ছেলে। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।

এ বিষয়ে মাদ্রাসা প্রশাসনের শিক্ষক মো. মনিরুজ্জামান জানান,

“সকালে আলিফ ছাদে জামা-কাপড় আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে যায়।”

ঘটনার পরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি আলিফের পরিবারকে অবহিত করে।

এই মর্মান্তিক ঘটনায় মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী আলিফের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com