বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন রোজার ছুটি কি থাকছে নাকি চলবে ক্লাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

সম্মিলিত ইসলামী ব্যাংকে হিসাব স্থানান্তর, গ্রাহকদের জন্য ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামি ব্যাংকের গ্রাহকদের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়াটি সম্পন্ন হলেই পাঁচ ব্যাংকের আমানতকারীরা তাঁদের হিসাব থেকে দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুযোগ পাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, ৩০ বা ৩১ ডিসেম্বর থেকে আমানতকারীদের টাকা তোলার সুযোগ দিতে কাজ চলছে। এর আগেই হিসাব স্থানান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পাঁচ ব্যাংকে প্রায় ৬০ লাখ হিসাবধারী রয়েছেন। এ জন্য ব্যাংক আমানত বিমা তহবিল থেকে ১২–১৩ হাজার কোটি টাকা খরচ হবে।

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো তারল্যসংকটের কারণে কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে এবং গ্রাহকেরাও টাকা তুলতে সমস্যায় পড়ছেন।

পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের। বাকি চারটি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তাঁরা দুজনই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন। এসব ব্যাংকে নামে ও বেনামে তাঁদের শেয়ার রয়েছে, ঋণের সুবিধাভোগীও তাঁরা। এর মধ্যে সব শেয়ার শূন্য করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একীভূত প্রক্রিয়ার আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী (চলতি) সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান পাঁচটি ব্যাংকের গ্রাহকের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।

এর ফলে আমানতকারীরা তাঁদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাঁদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং উক্ত আমানতের ওপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এ ব্যাংকের ওপর জনগণের আস্থা সৃষ্টি হবে এবং এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS