1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ভৈরবে ২০ মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯.১৩ পিএম
  • ২৮৬ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ২০ মামলার আসামি শীর্ষ স্থানিয় ছিনতাইকারি রাসেল (৩৭) কে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ। সে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে।  আজ ১৪ ডিসেম্ভর রোজ রবিবার বিকাল সাড়ে তিনটার সময় গাছতলা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানায় পনেরটি ও নরসিংদী জেলার বেলাব থানায় পাঁচটি মামলা রয়েছে।

ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তালেব জানান, শীর্ষ ছিনতাইকারি রাসেলকে পুলিশ গত এক বছর যাবত গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ বিকাল সাড়ে তিনটার সময় গাছতলাঘাট মাছ বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নয়টা গ্রেফতারি পরোয়ানা,ডাকাতি,ছিনতাই, ধর্ষন, অস্ত্র, পুলিশ এসোল্টসহ বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। ভৈরব থানায় পনেরটি ও নরসিংদী জেলার বেলাব থানায় পাঁচটি মামলা মুলতবি আছে। রাসেল মোট বিশটি মামলার আসমি। এ সকল মামলায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার স্থায়ী ঠিকানা বেলাব থানাধিন দেওয়ানেরচর হলেও সে ভৈরব পৌর শহরের নদী বাংলা সেন্টারের পিছনে তার আত্মীয়র বাড়িসহ বিভিন্ন সময়ে ভাড়া বাসা নিয়েও বসবাস করে থাকতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com