1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের

  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৪৩ পিএম
  • ২৯১ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (নির্বাচনী এলাকা ১৪৬ ময়মনসিংহ-১ হতে ১৫৬ ময়মনসিংহ-১১) মোঃ সাইফুর রহমান ময়মনসিংহের নাগরিকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেরিত এক বার্তায় জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও শান্তিপ্রিয় জনপদ হিসেবে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইনশৃঙ্খলা সহ জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সমন্বিত ও শক্তিশালী ‘ফোর্স ডেপ্লয়মেন্ট প্ল্যান’ বা বাহিনী মোতায়েন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই পরিকল্পনা অনুযায়ী জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব এর টহল দল সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে। অধিকতর স্পর্শকাতর কেন্দ্রগুলো চিহ্নিতপূর্বক সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ প্রতিটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায় নির্বাচনি আচরণবিধি যথাবিহিত অনুসরণ এবং ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

ময়মনসিংহ জেলার সকল সম্মানিত নাগরিককে গুজবে কান না দিয়ে এবং যেকোনো প্রকার সহিংসতা এড়িয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে আপনার অংশগ্রহণ এবং সহযোগিতা আমাদের কাম্য। আসুন, আমরা সকলে মিলে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সফল করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com