রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবী- যাত্রী কল্যাণ সমিতি সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা: মানবজাতির ভবিষ্যৎ আরও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার মাধবপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার সক্রিয় অসাধু চক্র

চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাদকবিরোধী সামাজিক সংগঠন এন্টি ড্রাগ নেটওয়ার্ক।

৯ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংগঠনের প্রধান সমন্বয়কারী, মাদকবিরোধী ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ ফারুক হোছাইন।

সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ শাহে আলম, সহকারী অধ্যাপক হামিদুর রহমান, প্রভাষক নুরুল আমিন, সহকারী অধ্যাপক ওলিউর রহমান, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সহকারী মৌলভী আবদুল হামিদ, সহকারী মৌলভী জাবেদ হোসেন, শিক্ষক আবদুল হাফিজ ফারুকী, মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উদ্দিন, কফিল উদ্দিন, জালাল আহমেদ, সংগঠনের সদস্য নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, মো. মিজানুর রহমান, আবদুল হামিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ ফারুক হোছাইন বলেন, মাদক আজ সমাজে একটি মারাত্মক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। সমাজে ক্যান্সারের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে মাদক। মাদক প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, এন্টি ড্রাগ নেটওয়ার্ক মাদকের বিরুদ্ধে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে একটি প্রশংসনীয় কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS