বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে শামা ওবায়েদ’র সংবাদ সম্মেলন পলাশবাড়ীর ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ! গাইবান্ধায় পুকুরে পড়ে গেল নির্বাচনী সরঞ্জামের গাড়ি কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম প্রধান শিক্ষকের বিদায় ও একটি স্কুলের পূর্ব কথা বিক্রি করিনি ভোটাধিকার; তাছলিমা আক্তার মুক্তা নির্বাচনে সারাদেশে মোতায়েন প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ‘Postal Vote BD’ অ্যাপে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটগ্রহণ চলছে পুরোদমে নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ

পলাশবাড়ীর ৭১ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ!

মোঃ সাগর সরকার
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

মোঃ সাগর সরকার, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনের পলাশবাড়ী উপজেলার ৭১টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, ফলাফল শিটসহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

সরঞ্জাম বিতরণ কার্যক্রম তদারকি করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ জাবের আহাম্মদ। এসময় নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সরঞ্জাম বিতরণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার ৭১টি ভোটকেন্দ্রে আগামীকাল নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS