শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা। রাজনীতিবিদরা সবাই চোর—এই ধারণা ভাঙতেই রাজনীতিতে এসেছি: সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু রূপগঞ্জে দিপু ভুঁইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে টিপু’র নেতৃত্বে গণসংযোগ ও মিছিল  সিলেট জুড়ে নারী ভোটারদের কদর বাড়ছে, টার্গেট শত ভাগ নারী ভোট কাষ্ট করা নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চুয়াডাঙ্গায় কর্মবিরতি পারবো না দিতে ধোকা; তাছলিমা আক্তার মুক্তা

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি:

১। মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপি’র সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

২। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ১৫ ডিসেম্বর বেলা ২ টায় আলোচনা সভা।

৩। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৭ টায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সকাল ৯-৩০ মিনিটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ণ করে তা বাস্তবায়ন করবে।

৫। অনুরুপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

৬। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিতকরণ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি:

১। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় ১৪ ডিসেম্বর ২০২৫ বিএনপি’র উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলা ২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ৯ টায় বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS