1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬.০৪ পিএম
  • ১৬৮ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ (২৬ নভেম্বর) বুধবার সকাল এগারটার সময় উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ আজহারুল আলমসহ অনেকে।

সপ্তাহব্যাপী অনুষ্ঠান সূচীতে রয়েছে র‌্যালি, উদ্বোধন ও আলোচনা সভা, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে গবাদিপশু, হাঁস-মুরগির কৃমিনাশক বিতরণ, প্রচার ও প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা, সকল ইউনিয়নে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প,স্কুল ফিডিং প্রোগ্রাম, সরকারি জব্বার জুট মিলস প্রাইমারি স্কুলে কুইজ প্রতিযোগীতা, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ট্রেনিং রুম মতবিনিময় সভা ও সপ্তম দিনে  প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আধুনিক জাত ও দেশিয় প্রযুক্তি প্রাণি সম্পদের হবে উন্নতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২৫ সালে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপন করছি। সপ্তাহব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে প্রাণি সম্পদ মেলা। এ মেলায় ত্রিশটি স্টল অংশ গ্রহন করেছে। সপ্তাহব্যাপী কার্যক্রমের মুল উদ্দ্যেশ্য হচ্ছে আমাদের যে মাংস ও ডিমের চাহিদা রয়েছে সেটি যেন আমরা পুরন করতে পারি। খামারীদের পরামর্শ দিয়ে তাদের মাধ্যমে মআমরা যেন পুষ্টির চাহিদা মিটাতে পারি সে লক্ষ্যেই এ মেলার আয়োজন। আশা করছি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী সমাপ্ত করতে পারবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com