1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ

  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০.৪৭ পিএম
  • ৬৩ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছে আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা চাই” স্লোগান দিতে থাকেন। তখন ট্রেন ছাড়াতে চাই চালক পরে বিক্ষোভকারী ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলন প্রত্যাহার করে।

এসময় কয়েকজন যাত্রী আহত হয়। পরে ১১টা ৪০ মিনিটে ভৈরব স্টেশন ছেড়ে যাই ট্রেন। বর্তামনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সময় রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। জেলার দাবিতে বেশ কিছু দিন যাবত উত্তাল ভৈরব। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এসময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকিয়ে বেডমিন্টন খেলে আন্দোলন কারীরা।

এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী  উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ের স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।  প্রায় ১ ঘন্টা ২০ মিনিট যাবত ট্রেনটি আটকে থাকে। উত্তেজিত জনতার ভয়ে কথা বলতে রাজি হয়নি যাত্রীরা।

এছাড়াও আন্দোলনে ভৈরবের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

 আন্দোলনে সমর্থন জানালেও ট্রেন আটকিয়ে অবরোধ ও ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করায় নিন্দা জানাচ্ছে সুশীল মহল।

এ বিষয়ে ভৈরব রেলওয়ের থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান,আন্দোলন কারীদের দাবি যুক্তি রয়েছে। উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। হামলার ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নিদর্শনা পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com