1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাহাবাদ ইউনিয়নে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১২ পিএম
  • ২০৬ Time View

মো: সেলিম রানা, সৌদি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধু উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে এলাহাবাদ ইউনিয়ন-এর বিভিন্ন গ্রামে ৫০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ কর্মসূচি আয়োজন করা হয় জামিয়া ইসলামিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফয়সাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), দেবিদ্বার উপজেলা, কুমিল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বন্ধু উন্নয়ন সংস্থার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা ও নির্বাহী পরিচালক রোটারিয়ান এম এ ওয়াদুদ। তিনি বলেন, “আমরা সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ মোশারফ হোসেন ভুইয়া এবং মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা-এর প্রিন্সিপাল মোঃ মহিউদ্দিন মুন্সী। তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ—মোঃ আবুল হোসেন এবং গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।

উল্লেখ্য, এ কর্মসূচির সার্বিক অর্থায়ন করেছে GFB Group। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।

এলাহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপকারভোগী পরিবারগুলো এই সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com