1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

রাঙামাটিতে এসআইসিআইপি, বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১.৩১ পিএম
  • ৬০ Time View

বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক পিএলসি যৌথভাবে আয়োজিত এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি রাঙামাটিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন করেছে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সহায়তায় পরিচালিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানটি ১৩ অক্টোবর ২০২৫ তারিখে রাঙামাটি চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জনাব নওশাদ মুস্তাফা, পরিচালক, এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগ, বাংলাদেশ ব্যাংক; সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুজ্জামান, এসইভিপি ও প্রিন্সিপাল, ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র বিজনেস ডিভিশনের প্রধান ও এসইভিপি মোঃ মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের সিসিপ প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আয়ুব আলী, ডেপুটি ডিরেক্টর মোঃ আরিফুল ইসলাম এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি’র এসএমই ডিভিশনের প্রধান ও এসভিপি মি. সাদাত আহমদ খান। মোট ২৫ জন উদ্যোক্তা, যার মধ্যে ২৩ জন নারী, প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ও সনদপত্র লাভ করেন।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্বনিয়োজিত কর্মসংস্থান, নারী উদ্যোক্তা বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়তা করে। অনুষ্ঠানটি আলোচনা ও গ্রুপ ফটোসেশন এর মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com