1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া: কুলাউড়ায় ডা. শফিক

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৫০ পিএম
  • ২৫৯ Time View

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি: ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসময় জামায়াত আমির বলেন, ‘যারা বুক চিতিয়ে এ দেশকে নতুন করে অবস্থান তৈরি করে দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।’

ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতে স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে।’

এছাড়া বিমানে লোকসান হয় দুর্নীতির জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রাধান্য দিয়ে তা চিরতরে বন্ধ করা হবে। কারণ জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া।’

ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সকল নাগরিকের যেখানে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে বক্তব্য শেষ করেন জামায়াত আমির। জনসভা শেষে মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com