বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা নিটল ইন্সুরেন্সের স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২৫-২৬ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা সরকারের বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা! দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক!! ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

কুমিল্লা সদর ও চৌদ্দগ্রামে পৃথক দুটি অভিযানে ১৪৮ কেজি গাজা ও ১০০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার দুতিয়া দিঘীরপাড় ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী রুমা বেগম (৪০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শুভপুর গ্রামের আঃ রাজ্জাক এর স্ত্রী এবং আসামী ইকবাল হোসেন (৩২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দুতিয়া দিঘীরপাড় গ্রামের সিদ্দিকুর রহমান এর ছেলে।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে রুমা বেগম নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার দুতিয়া দিঘীরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ইকবাল হোসেন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম ও কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS