1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৩৪ পিএম
  • ৩১৬ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৫নং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহারুল ইসলাম সুমনের সভাপতিত্বে , এবং মোঃ গোলাম রসুল মিধা রুবেলের সঞ্চালনায়, অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান খান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বাবু বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, নির্বাচিত হলে গাইবান্ধা সদর-২ আসনের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং মাদকমুক্ত সমাজ গড়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়নে আপসহীনভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মকছুদার রহমান মাস্টার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোশেদ বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুট্টু, বল্লমঝাড় ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সিম্পলসহ বিএনপি ৯নং ওয়ার্ড সিনিয়র সভাপতি মোঃ সুজা আকন্দ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com