1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪৪ পিএম
  • ২৩৪ Time View

মোঃ খোরশেদ আলম লালন, বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী: “জাতীয় গ্রন্থাগার দিবস ৫ই ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদা, উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিভাগ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির উপস্থাপন ও সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ ও গ্রন্থাগার পেশার বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় উন্নয়ন,গবেষণা ও টেকসই সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে গ্রন্থাগারের ভূমিকা আরও বিস্তৃত হয়েছে। তথ্য সাক্ষরতা, ওপেন ডাটা, ওপেন সায়েন্স এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগার ও তথ্য পেশাজীবীদের দায়িত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও গবেষকদের তথ্য ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। বই জ্ঞানের ভান্ডার,বই জীবনের কথা বলে, সারা দুনিয়ার ইতিহাস জানতে একমাত্র মাধ্যম বই। মানব জীবনে বই পড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী এবং সংক্ষিপ্ত উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সমাপ্তির আগে জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে গ্রন্থাগার সেবা আধুনিকায়ন, গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর গ্রন্থাগার ব্যবস্থাপনার ওপর আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপনের এই আয়োজন শিক্ষার্থী,শিক্ষক ও অংশগ্রহণকারীদের মধ্যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে,মতামত বিশ্লেষকদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com