1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

খুলনায় ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২.৪২ পিএম
  • ৫৩ Time View

গত ১৬ অক্টোবর ২০২৫ তারিখে খুলনায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট”। এতে খুলনা অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। এ সভার উদ্দেশ্য ছিল শাখাগুলোর সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশল নির্ধারণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ)মোঃ মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ, আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকগণ।

সভায় ডিপোজিট সংগ্রহ বৃদ্ধি, ঋণ পুনরুদ্ধার ত্বরান্বিতকরণ, আমদানি ব্যবসা সম্প্রসারণ এবং সেলস ও মার্কেটিং কার্যক্রম শক্তিশালীকরণ—এই চারটি মূল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়, যা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী তাঁর বক্তব্যে নেতৃত্ব, সততা ও কৌশলগত চিন্তার গুরুত্বের ওপর জোর দেন। তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান চারটি নীতিতে কাজ করার জন্য: মননশীলতা বিকাশ, সততা ও স্বচ্ছতা বজায় রাখা, ইতিবাচক মনোভাব ধরে রাখা এবং প্রতিটি সিদ্ধান্তে দায়িত্ববোধ প্রদর্শন করা।

তিনি বলেন, “সময়ই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সততা, পেশাদারিত্ব এবং গুণগত ব্যবসার প্রতি মনোযোগ ধরে রাখতে পারলে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাংকের একটিতে পরিণত হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাহকের আস্থা বৃদ্ধি, ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং ব্যাংককে আরও প্রতিযোগিতামূলক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com