1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে শ্যালক নিহত

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৯.৩৭ এএম
  • ১০৪ Time View
oplus_0

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ৯ মে শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রাকিব ও গুরুতর আহত জিসান ওই এলাকার শামসুল হকের ছেলে। ঘাতক দুলাভাই নিহত কিশোরের আপন মামাতো ভাই ও ভগ্নিপতি ফারুক মিয়া (২৪)। সে একই এলাকার মৃত হাসেম   বেপারীর ছেলে। এ ঘটনায় আজ ১০ মে শনিবার দুপুরে কুলিয়ারচর ছয়সূতি এলাকা থেকে ঘাতক দুলাভাই ফারুক মিয়া ও তার মা হোসনা বেগমকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ মে দুপুরে ঘাতক ফারুক মিয়া তার স্ত্রী নাবিলাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। রাতে কাজ থেকে ফিরে নাবিলার ভাই জিসান তার দুলাভাই ফারুক মিয়াকে বোনের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাদের মধ্যে বাকবিতÐা হয়। এসময় জিসানের ছোট ভাই রাকিব এসে তাদের সামনে দাঁড়ালে দুই ভাইকে একসাথে মারধর করে ফারুক মিয়া। এসময় দুলাভাই ফারুক মিয়া তার শ্যালক রাকিব মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে ও আরেক শ্যালক জিসান মিয়াকে গুরুত্বর আঘাত করে। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুত্বর আহত রাকিব মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও আরেক শ্যালক  আহত জিসান মিয়াকে হাসপাতালে ভর্তি রাখে। শনিবার সকাল ৭টায় স্থানীয়রা জানতে পারে রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। 

এ বিষয় নিহতের চাচা মো. সেন্টু মিয়া বলেন, ৬ বছর আগে আমার ভাতিজি নাবিলার সাথে প্রেম করে বিয়ে করে ফারুক। তাদের সংসারে ৫ বছর ও দুই বছরের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগে থাকতো। এলাকার বখাটে ছেলে ফারুক। সে নিয়মিত নেশা করতো। ৯ মে দুপুরে ফারুক তার বউকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। মারধরের বিষয়টি তার দুই শ্যালক জিজ্ঞাসা করতে গেলে তাদের দুই জনকে মারধর করে আহত করে ফারুক। গুরুতর আহত রাকিব ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। জিসান বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছে। 

এ বিষয়ে নিহতের চাচাতো বোন আফসানা বলেন, আমাদের এলাকার বখাটে ছেলে ফারুক। সে নেশা করে এলাকার মানুষদের সাথে নিয়মিত ঝগড়া করতো। ঘাতক ফরুক রাকিবকে হত্যা করেছে। আমার আরেক ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা ঘাতক ফারুকের ফাঁসি চাই। 

এ বিষয়ে ভৈরব সার্কেল এর সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে শনিবার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। রাকিব নামে কিশোরের মৃত্যুর ঘটনায় তার দুলাভাই ফারুক মিয়াকে পার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্শ্ববর্তী উপজেলার ছয়সূতি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও ফারুকের মা হোসনা বেগমকেও গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com