1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

রূপগঞ্জে মা-বাবাহীন সিয়ামকে অটোরিকশা উপহার দিলেন ব্যবসায়ী আনছার আলী

  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৩.৩১ পিএম
  • ৭৭ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনছার আলী নামের এক ব্যবসায়ীর দেওয়া অটোরিকশা পেলো মা-বাবাহীন সিয়াম। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়ার পশী এলাকায় এ অটোরিকশাটি দেওয়া হয়। 

অটোরিকশা পাওয়া সিয়াম বলেন, আমি জন্মের পর আমার বাবা অন্য জায়গায় বিয়ে করে মাকে ফেলে চলে যান। এর কিছুদিন মাও অন্য পুরুষকে বিয়ে করে আমাকে একা রেখে চলে যান। এরপর থেকে নানীর কাছে থেকেই বড়। দরিদ্র নানী অনেক কষ্টে কিছু পড়ালেখা করিয়েছেন কিন্তু অভাবের সংসারে বেশিদূর এগুতে পারিনি। শুরু করি জীবন চালানোর তাগিদে কর্ম। তবে সেখানেও বাঁধা হয়ে দাঁড়ায় ঘাতক গাড়ি। সড়ক দুর্ঘটনায় একটি পা ভেঙে যায়। পায়ে অপারেশনের মাধ্যমে রড দেওয়া হয়েছে। কোন কাজ করতে পারছিলাম না। বৃদ্ধ নানীকে নিয়ে অসহায় দিনযাপন করছিলাম। রূপগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী আনছর আলী আজকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। এখন এই অটোরিকশা চালিয়ে সংসার চালাবো। আনছর আলী সাহেব করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তায়ালা উনার ভালো করুক। 

ব্যবসায়ী আনছর আলী বলেন, কিছুদিন আগে জানতে পারি সিয়ামের কথা। সে সড়ক দুর্ঘটনায় অকেজো হয়ে যায়। বাবা-মাহীন ছেলেটার কথা শুনে মনে হলো একটা কিছু করা দরকার তার জন্য। তাই আজকে তাকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় অসহায় সাধারণ মানুষের পাশে থাকতে পারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com