1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

আইপিএলে অবিক্রিত মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫.৩৬ পিএম
  • ৬১ Time View

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পাননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে অবিক্রিত থাকার পর এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে নাম লিখিয়েছেন এই টাইগার পেসার। সূচি অনুসারে, আগামী বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের নিলাম।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধন করার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। এর আগে একবার পিএসএলে খেলেছিলেন বাংলাদেশের এই পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে ৪ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ।

পিএসএলের এবারের আসর আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে অংশ নেবে ছয়টি দল। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। গতবার মুলতান সুলতানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় দুই দিনব্যাপি আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে নাম ওঠে মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে কোনো দল আগ্রহ না দেখানোয় অবিক্রিত থেকে যান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com