1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

দুর্নীতির দায়ে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের জেল

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২.৪৫ পিএম
  • ৮৮ Time View

চীনের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লি টাই। খেলোয়াড়ি জীবনে তিনি গায়ে চাপান এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবের জার্সি। যতটা উজ্জ্বল ছিলেন ফুটবলার লি টাই, ততটাই অন্ধকার তার মাঠের বাইরের জীবন। ম্যাচ পাতানো, ঘুষ আদান-প্রদান, অর্থের বিনিময়ে জাতীয় দলে সুযোগ দেওয়ার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় লি টাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত।

বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত আজ শুক্রবারের (১৩ ডিসেম্বর) প্রতিবেদন অনুসারে, এক টেলিভিশন শোতে লি টাই নিজেই স্বীকার করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ। ধারণা করা হয়, প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকার কাছাকাছি) আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন তিনি। বিভিন্ন খাতে এসব দুর্নীতি করেন এক সময়ের নামকরা মিডফিল্ডার।

লি টাইয়ের ওপর আসা অভিযোগের মধ্যে অন্যতম, অর্থের বিনিময়ে জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়া। ২০২০ এর জানুয়ারি থেকে ২০২১ এর ডিসেম্বর পর্যন্ত দুই বছর চীন জাতীয় দলের কোচ ছিলেন তিনি। এ সময় অর্থের বিনিময়ে জাতীয় দলের দরজা খুলে দিতেন। জাতীয় দলের কোচ হওয়ার জন্যেও আর্থিক লেনদেন করেছিলেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ, তার এই দুর্নীতি শুধু ফুটবলে নয়, নেতিবাচক প্রভাব ফেলেছে চীনের অন্যান্য খেলাগুলোতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com