1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

হত্যা চেষ্টার মামলায় রূপগঞ্জে শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৪.১৫ পিএম
  • ৩০৮ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার আসামি  শ্রমিকলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার মধ্য রাতে উপজেলার তারাবো ও পলখান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার মৃত আরব আলীর ছেলে ও তারোব পৌরসভা সড়ক পরিবহন শ্রমিকলীগ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (৫১) এবং পলখান এলাকার রুস্তম মোল্লার ছেলে  ও দাউদপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জামান মোল্লা (২৮)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com