1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ হাজার ৬৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১০.০৭ পিএম
  • ২০০ Time View

আগামী ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ হাজার ৬৯০ কোটি ০৪ লক্ষ টাকার পরিচালন ও উন্নয়ন বাজেট অনুমোদন করেছে ইউজিসি।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯ হাজার ১৫৫ কোটি ৩৬ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিজস্ব আয়সহ ৮৭ কোটি ৪০ লক্ষ টাকা বাজেট অনুমোদন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান (অতিডিরক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে ১৬৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। আজ বুধবার (১২ জুন ২০২৪) ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।

২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের অনুদান হিসেবে ৫ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান করা হয়। এছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব আয় ধরা হয় ১ হাজার ২৭২ কোটি ৫৩ কোটি টাকা। এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে ৩১টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৯১৭ কোটি ৫১ লাখ টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটে ০৯ হাজার ১৫৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

২০২৪-২৫ অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০৪ কোটি ৪১ লাখ টাকা এবং গবেষণা খাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

আজকের পূর্ণ কমিশন সভায় ২০২৪-২৫ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গবেষণা খাতে ১৮৮ কোটি ৬৫ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে গবেষণা খাতে ১৪৫.৩০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়।

এছাড়া, ইউজিসি থেকে ২০২৪-২৫ অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈদেশিক পিএইচডি স্কলারশিপে ১০ কোটি টাকাসহ গবেষণা খাতে ৩৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়।

বাজেট বরাদ্দ বিষয়ে প্রফেসর আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, অধিকতর উন্নত গবেষণার জন্য অবকাঠামো প্রতিষ্ঠা, উদ্বাবনী গবেষণার সক্ষমতাকে শক্তিশালী করা, উদীয়মান প্রযুক্তি ও শিক্ষার সব শাখায় ফলিত গবেষণাকে উৎসাহ প্রদান, সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সবক্ষেত্রে আইসিটি প্রয়োগের বিষয় বিবেচনায় নিয়ে এবছর বাজেট প্রনয়ন করা হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেটে সরকারি অনুদান বৃদ্ধির হার ৫.৫৭ শতাংশ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বেড়েছে ৮.৪০ শতাংশ এবং গবেষণা খাতে বাজেট বৃদ্ধি পেয়েছে ২৯.৮০ শতাংশ। প্রফেসর আলমগীর বিশ্ববিদ্যালয়সমূহকে সরকার ও ইউজিসি’র আর্থিক নীতিমালা অনুসরণ করে বাজেট বাস্তবায়নের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়সমূহকে তিনি ব্যয় নিয়ন্ত্রন এবং নিজস্ব আয় বৃদ্বির ওপরও গুরত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com