1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

আশুরা উপলক্ষে সিএমপির গণবিজ্ঞপ্তি

  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১.৫০ এএম
  • ৪৭ Time View

পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) সিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অংশগ্রহণ করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কর্তৃপক্ষ তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই নিষেধাজ্ঞা মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়। জননিরাপত্তা ও ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com