1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
বিজিআইসি’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ আটক-৫ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

তথ্যনির্ভর সাংবাদিকতা পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখে : বিএসইসি

  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯.১৩ পিএম
  • ৫৯ Time View

পুঁজিবাজার উন্নয়নে তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায়। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে আশুলিয়ার ব্র্যাক সিডিএমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএসইসি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে, যাতে গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই আয়োজন প্রশংসনীয় বলেও মনে করেন তারা।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে পুঁজিবাজারের নীতিমালা, তদারকি প্রক্রিয়া, তদন্ত কাঠামো ও আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ, মীর মোশাররফ হোসেন, পরিচালক আবুল কালাম, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com