বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

লিফট সেক্টরের শীর্ষ উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ Time View

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি: ইউনিকর্ন গ্রুপের সঙ্গে এক গুরুত্বপূর্ণ শিল্প বৈঠকে অংশ নেন এ দেশের লিফট ও এলিভেটর ইন্ডাস্ট্রির শীর্ষ উদ্যোক্তারা । এই মতবিনিময় সভায় ইন্ডাস্ট্রির বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ইউনিকর্ন গ্রুপ আয়োজিত ” এলিভেটর ইন্ডাস্ট্রি লিডার্স মিট ” এ অংশগ্রহণকারী উদ্যোক্তারা লিফট সেক্টরের মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের ওপর জোর দেন। আলোচনায় উঠে আসে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যৌথভাবে বাজার সম্প্রসারণের বিষয়গুলো ।

ইউনিকর্ন গ্রুপ বিশ্বাস করে, সহযোগিতাই একটি শক্তিশালী ও ভবিষ্যতমুখী লিফট ইন্ডাস্ট্রি গঠনের মূল চাবিকাঠি । এই ধরনের শিল্প সংলাপ পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি সেক্টরের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

ইউনিকর্ন গ্রুপ আগামীতেও লিফট ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে এমন গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

ইউনিকর্ন গ্ৰুপ এর কর্পোরেট অফিসে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর এন্ড লিফট ইমপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুর রহমান, সেক্রেটারি মো:শফিউল আলম উজ্জ্বল, হিডক্স এলিভেটর আসানসোর তুর্কির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো: ফরিদুর রেজা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইজিটেক লিফট এন্ড এস্কেলেটর এর ম্যানেজিং ডিরেক্টর তালাল মো: তাহসিনুল কাদির, আজো এলিভেটর এর ডিরেক্টর মো: ওয়াহিদ আলম দেওয়ান, বন্ধন প্রকৌশলী বাংলাদেশ লিমিটেড এর ভাইস চেয়ারম্যান মো: জাকির হোসেন, সুইফট টেকনোলজিস এন্ড সুইফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: এর হেড অব সেলস মো : সোহেল আহমেদ প্রমুখ।

ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল এর সভাপতিত্বে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশীদ রাজ , ডিরেক্টর আহসান হাবিব ফাহিম , হেড অফ সেলস সামেদ পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।

ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল বলেন , এই স্বীকৃতি আমাদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, স্বচ্ছ ব্যবসায়িক নীতি এবং গ্রাহকদের অটুট আস্থার প্রতিফলন । আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্জন আমাদের আগামীর পথ চলাকে আরও সুদৃঢ়, দায়িত্বশীল ও লক্ষ্যনির্ভর করবে ‌‌। সবার সহযোগিতা, বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় শক্তি । ভবিষ্যতে এলিভেটর সেক্টরে ভ্যাট ট্যাক্স মূল্য বৃদ্ধির আগে সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাঁরা যেন এই বিষয়টাকে নিয়ে একটু বিবেচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS