1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আলহাজ্ব টেক্সটাইলের ৩৫% স্টক লভ্যাংশে বিএসইসির অনুমতি এখনও পাওয়া যায়নি

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০.১০ পিএম
  • ১৯৭ Time View

পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ঘোষিত স্টক লভ্যাংশে এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানির অবস্থান স্পষ্ট করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, আলহাজ্ব টেক্সটাইল মিলসের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি। কিন্তু, নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি স্টক লভ্যাংশ বিতরণ করতে পারে না।

তাই, কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণার পর তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে। কিন্তু, বিএসইসি আলহাজ্ব টেক্সটাইল মিলসের স্টক লভ্যাংশে এখনো পর্যন্ত সম্মতি জানায়নি। বিএসইসির সম্মতি পেলে এই স্টক লভ্যাংশের জন্য একটি নতুন রেকর্ড নির্ধারণ করতে কোম্পানি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com